বিজ্ঞাপন

জামালপুরে দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে যুবক নিহত !

জামালপুরের দেওয়ানগঞ্জে ঢাকাগামী আন্ত:নগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে মনোয়ার হোসেন (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৭ টার দিকে দেওয়ানগঞ্জের গাবতলী মোড়ে ওই যুবকের মৃত্যু হয়।

বিজ্ঞাপন


নিহত মনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের গামারিয়া গ্রামের দুদু মিয়ার ছেলে।


স্থানীয়রা জানান, সকালে দেওয়ানগঞ্জ বাজার রেল স্টেশন থেকে ঢাকা ছেড়ে যায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি জিল বাংলা সুগার মিল গাবতলী এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে রেললাইনের নিচে কাটা পড়ে যায় মনোয়ার হোসেন। এতে ঘটনাস্থলেই ছিন্নভিন্ন হয়ে যায় যুবক মনোয়ার হোসেন।


জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, সকালে ঢাকাগামী আন্ত:নগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস চলন্ত ট্রেনে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে ওই যুবক ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পড়ুন- দীর্ঘ ছুটি শেষে আগামীকাল খুলছে স্কুল-কলেজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন