গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে সিনথিয়া আকতার (১১) নামের এক শিক্ষার্থী মারা গেছে।
বিজ্ঞাপন
আজ শনিবার দুপুরে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী ওই গ্রামের ডিপটি মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেনির ছাত্রী ছিল।
বিষয়টি নিশ্চিত করছেন ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য একরামুল মিয়া। তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, নিহত সিনথিয়া আকতার তার বাড়ির পাশে খালার বাড়িতে ঘুরতে যান। দুপুরে অন্য শিশুদের সঙ্গে পুকুরে গোসল করতে যান। সাতার না জানায় গোসলের এক পর্যায়ে গভীর পানিতে গিয়ে ডুবে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পড়ুন- ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল বন্ধ বেআইনি: শিশির মনির


