বিজ্ঞাপন

মালবাহী বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে।

বিজ্ঞাপন

আজ রোববার (৭ জুন) ভোরে উপজেলার সাবদালপুর এলাকায় মোবারকগঞ্জ রেল স্টেশেন পার হওয়ার পরে ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়।

মোবারকগঞ্জ রেল স্টেশন মাস্টার শাজাহান আলী জানান, বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে রাজশাহী ও ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।স্টেশনের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. সাইফুল ইসলাম বলেন, বগি দুইটি উদ্ধারের জন্য ইশ্বরদী ও খুলনা থেকে রিলিফ ট্রেন আনা হচ্ছে।

উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

পড়ুন: শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা আজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন