বিজ্ঞাপন

অপু বিশ্বাসের সর্বশেষ ফেসবুক পোস্ট নিয়ে আলোচনার ঝড়   

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। প্রায় সময় বিভিন্ন বিষয় কেন্দ্র করে আলোচনায় থাকেন তিনি। বিশেষ করে ব্যক্তিগত বিষয় নিয়ে অভিনেত্রীকে নিয়ে কম আলোচনা হয় না। এবার অপুকে নিয়ে চর্চা চলছে তার সর্বশেষ পোস্ট নিয়ে। মূলত অভিনেত্রীর নজরকাড়া লুক নিয়েই কথা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিজ্ঞাপন

অপু বিশ্বাস শনিবার (৬ জুন) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি নতুন ছবি প্রকাশ করেন। ছবিগুলোতে তাকে দেখা যায় গাঢ় বেগুনি রঙের শাড়িতে, যেখানে সূক্ষ্ম জরি ও নকশার কাজ রয়েছে। পুরো সাজে গলা, কান ও হাতে মানানসই গয়না যুক্ত করে তাকে একটি অভিজাত ও বিয়ের সাজের মতো লুকে উপস্থাপিত হতে দেখা যায়। ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন, “সৌকর্যই মূলত ব্যক্তিত্বের পরিচয় দেয়। এমন এক আভিজাত্য ধারণ করেছি, যেটা কোনও শব্দ না বলেও অনেক কিছু বলে দেয়।”

ছবিগুলোতে তাকে দেখা যায় গাঢ় বেগুনি রঙের শাড়িতে, যেখানে সূক্ষ্ম জরি ও নকশার কাজ রয়েছে। ছবি: অভিনেত্রীর ফেসবুক পোস্ট

তার এই পোস্টে ভক্ত-অনুরাগীদের প্রশংসা যেমন এসেছে, তেমনি শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনাও। অনেকেই তার লুক ও স্টাইলের প্রশংসা করলেও কেউ কেউ সাম্প্রতিক শাকিব খান ও শবনম বুবলীর সন্তানের প্রসঙ্গ টেনে মন্তব্য করছেন।

অপু বিশ্বাস শনিবার (৬ জুন) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি নতুন ছবি প্রকাশ করেন। ছবি: সংগৃহীত

উল্লেখ্য, শুক্রবার (৫ জুন) শবনম বুবলী জানান, তার আর শাকিব খানের সংসারে কন্যাসন্তানের জন্ম হয়েছে। তবে এ বিষয়ে শাকিব খানের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে বিষয়টি ঘিরে নানা আলোচনা চলছে, যেখানে শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাসের প্রসঙ্গও উঠে আসছে।

অপুর ব্যক্তিজীবন ও শাকিব খানের সঙ্গে তার অতীত সম্পর্ক নিয়ে আগে থেকেই দর্শক ও নেটিজেনদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে আব্রাম খান জয়। ফলে সাম্প্রতিক এই আলোচনায়ও আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন অপু বিশ্বাস।

পড়ুন:সন্তানের খবরে নীরব শাকিব

দেখুন:সন্তানের খবরে নীরব শাকিব

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন