সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান শেখকে মারপিট করায় সংবাদ সম্মেলন করেছে পৌর ছাত্রদল।
রবিবার (৭ জুন) সকালে সিরাজগঞ্জ প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান বলেন, বহিষ্কৃত শিবির নেতা মুনতাসির মেহেদী হাসান ও সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা আমার ওপর হামলা করে।
এ সময় বক্তারা বলেন, ছাত্ররাজনীতিতে সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। রায়হান শেখের ওপর হামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলন শেষে নেতাকর্মীরা হামলার ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি করেন।
এ সময় উপস্থিত ছিলেন আলী আলম, সিরাজগঞ্জ ছাত্রদলের সহ-সভাপতি, আরিফ ইসলাম সাদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকসহ জেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পড়ুন- রায়ে সন্তুষ্টি প্রকাশ রামিসার বাবার, দ্রুত কার্যকরের দাবি


