মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুস সবুর, বর্ণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নসিব আলী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুল শহিদ খান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম হাসনা, বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফেরদৌস আক্তার।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব বড়লেখার সাধারণ সম্পাদক রুয়েল কামাল, সাংগঠনিক সম্পাদক আলী উবায়েদ ইমন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হাফিজ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সুজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবুলাস আহমদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
পড়ুন:
ইমি/


