বিজ্ঞাপন

রাফির ফিল্ম ইউনিভার্সে এবার সিয়াম

‘রায়হান রাফির ফিল্ম ইউনিভার্সে স্বাগতম। একটা গল্পের সমাপ্তি। আরেকটি শুরু হতে যাচ্ছে। তুমি কি পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুত?’ এই রহস্যময় স্ট্যাটাস ঘিরে নতুন করে আলোচনায় চলচ্চিত্র পরিচালক রায়হান রাফি। নিজের সামাজিক মাধ্যমে তিনি একসঙ্গে পোস্ট করেছেন দেশের তিন জনপ্রিয় তারকা শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদের ছবি। সঙ্গে ওই ক্যাপশন। স্ট্যাটাস প্রকাশের পর থেকেই বিনোদন অঙ্গনে শুরু হয়েছে নতুন গুঞ্জন। অনেকেই বলছেন, রাফির সিনেমাটিক ইউনিভার্স কি এবার আরও বড় হচ্ছে? এর আগে এই নির্মাতা শাকিব খানকে নিয়ে ‘তাণ্ডব’ এবং আফরান নিশোকে নিয়ে ‘সুড়ঙ্গ’ নির্মাণ করে আলোচনায় আসেন। দুই সিনেমাই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। ফলে এবার একই স্টাইলে সিয়াম আহমেদকে ঘিরে নতুন কোনো সিনেমা আসছে কি না- সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। তবে বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি নির্মাতা বা সংশ্লিষ্ট কোনো পক্ষ। ফলে এটি আপাতত কেবলই ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট, নাকি সত্যিই নতুন সিনেমার ঘোষণা তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। বিনোদনসংশ্লিষ্টদের একাংশ বলছেন, রায়হান রাফির এই ‘ফিল্ম ইউনিভার্স’ স্টাইলের ইঙ্গিত আগেও বাস্তব প্রকল্পে রূপ নিয়েছে। তাই ভক্তদের আগ্রহও এখন তুঙ্গে। সত্যিই কি এবার সিয়াম আহমেদকে কেন্দ্র করে নতুন কোনো বড় পর্দার গল্প আসছে?

বিজ্ঞাপন

পড়ুন:অপু বিশ্বাসের সর্বশেষ ফেসবুক পোস্ট নিয়ে আলোচনার ঝড়   

দেখুন:কেন পাচারের টাকা ফেরাতে পারেনি অন্তর্বর্তী সরকার? |

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন