নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে ৭৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
সোমবার (৮ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে বন্দর উপজেলার বালিয়া এলাকায় শফি মিয়ার বাড়ির পশ্চিম পাশের একটি কক্ষে অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকার আল ইসলামের ছেলে বিল্লাল (২৬)এবং বন্দর উপজেলার সোনাকান্দা এলাকার জাহাঙ্গীরের ছেলে শৈয়ব(২৫)।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, আদমজীনগর ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহনেওয়াজ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের কাছ থেকে ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বন্দর থানায় মামলা (নং-১০) দায়ের করা হয়েছে।
র্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হবে।
পড়ুন:কুড়িগ্রামে সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি
দেখুন:কেন পাচারের টাকা ফেরাতে পারেনি অন্তর্বর্তী সরকার? |
ইমি/


