কিশোরগঞ্জের ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে।
সোমবার (০৮ জুন ২০২৬) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ভৈরব থানাধীন আকবরনগর বাসস্ট্যান্ড এলাকার বাংলা হোটেলের পূর্ব পাশে পাকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটকরা হলেন— আঁখি আক্তার শিউলী (২৮), স্বামী মো. ঝন্টু মিয়া, পিতা মো. দ্বীন ইসলাম, স্থায়ী ঠিকানা কুষ্টিয়া জেলার কুমারখালী থানার রামকৃষ্ণপুর এলাকা। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার সিংগারবিল নলগরিয়া এলাকায় বসবাস করতেন। অপর আটক মো. ঝন্টু মিয়া (৩৬), পিতা মো. শানু মিয়া, একই এলাকার বাসিন্দা।
অভিযানকালে তাদের কাছ থেকে ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় ভৈরব থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন:কুড়িগ্রামে সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি
দেখুন:কেন পাচারের টাকা ফেরাতে পারেনি অন্তর্বর্তী সরকার? |
ইমি/


