বিজ্ঞাপন

‎শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী ও জাকির খানের সুস্থতা কামনায় দোয়া

‎নারায়ণগঞ্জের বন্দরে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

‎সোমবার (৮ জুন) বাদ আসর বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

‎অনুষ্ঠানে মহানগর বিএনপি নেতা জাকির খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও আকস্মিক শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। তাঁর প্রতিনিধি হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এরশাদ আহমেদ।

‎নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিশিকেষ মন্ডল মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন, নারায়ণগঞ্জ জেলা জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক মির্জা খোকন, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার শাহ, জেলা ছাত্রদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক নুর হানিফ, মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আল আমিন প্রধান।

‎দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

‎এছাড়াও মহানগর বিএনপি নেতা জাকির খানের দ্রুত সুস্থতা ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি শেখ সালেহ আহমেদ রনি, ১৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জাকির আহমেদসহ এজাজ চৌধুরী, টিটু মন্ডল, জামান, হুমায়ূন, রোমান ও শ্রমিক নেতা বিল্লাহ প্রমুখ। 

‎রাকিব হাসান রাজ, জাহাঙ্গীর, ইব্রাহিম, মারুফ, ইমরান হাসান, রিফাত, আসিফ ও রিয়নের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচি শেষে উপস্থিত কয়েক হাজার সাধারণ মানুষ ও পথচারীর মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

‎পড়ুন : রাজবাড়ীতে তিনজন শ্রেষ্ঠ পুত্রবধূকে সম্মাননা স্মারক প্রদান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন