বিজ্ঞাপন

‘আমার কাছে এই সুযোগটা এসেছিল, সৎ ব্যবহার করেছি’

ঈদুল আজহার সিনেমা বাজারে বেশ শোরগোল ফেলেছে পরিচালক সাইফ চন্দনের ‘মালিক’। এতে অভিনয় করেছেন ঢাকায় সিনেমার চিত্রনায়ক আরিফিন শুভ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে ছবিটিতে নিজের কাজের অভিজ্ঞতা ও প্রাপ্তি নিয়ে অকপট কথা বলেছেন তিনি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে নিজের চরিত্র ও অভিনয়ের সুযোগ নিয়ে শুভ বলেন, ‘যখন যেই অপরচুনিটি আসে, যেই সুযোগটা আসে সেটা সৎ ব্যবহার করাটাই হচ্ছে সময়। তো আমার কাছে এই সুযোগটা এসেছিল, আমি সৎ ব্যবহার করেছি। আল্লাহর হুকুম যখন, তখনই হইছে। সময়ে কোনো সঠিক-বেঠিক হয় বলে আমার মনে হয় না; সময় সময় হয়। বাকি টাইমিং মেলার একটা বিষয় থাকে।’

বিশ্ব চলচ্চিত্রের বড় বাজেটের প্রসঙ্গ টেনে এই নায়ক আরও বলেন, ‘ইনশাল্লাহ আমাদের দেশ থেকে এরকম একটা কাজ হয়েছে এটাই অনেক আনন্দের, আমি সেটার লিড ক্যারেক্টার করেছি। ভবিষ্যতে দেখা যাক, দেখা যাক কী হয়।’

‘তারপর খুবই আনন্দের বিষয় কারণ ওই যে আপনিই বললেন ৪০০ কোটি রুপির, ৫০০ কোটি রুপি বা হাজার কোটি রুপির বাজেটের ছবি, তো সেই তুলনায় আমাদের দর্শক যদি কিছুটা দেশের বাইরের ভিন্ন ধারার, ভিন্ন দেশের একটু ফ্লেভার পায় ক্ষতি কী?’

দর্শকদের প্রতিক্রিয়া ও ভালোবাসাই তার কাজের মূল অনুপ্রেরণা উল্লেখ করে শুভ যোগ করেন, ‘তারা আনন্দ পেলেই তাদের আনন্দটাই সবকিছু। আমি শুধু একটা জিনিসই বলব ‘মালিক’ এখনো সাকসেসফুলি চলছে। যারা এখনো দেখেননি তারা অবশ্যই অবশ্যই হলে এসে যদি আনন্দ করতে চান, আনন্দ-উল্লাস করতে চান, তালি মারতে চান, সিটি বাজাইতে চান, তাহলে ‘মালিক’ দেখবেন।

পড়ুন:বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

দেখুন:অবাক পুলিশ, তরুণের কোমরে তিনটি বিদেশি পিস্তল! |

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন