বিজ্ঞাপন

চীনের অভিনেতা জিন জে মারা গেছেন

চীনের জনপ্রিয় অভিনেতা জিন জে মাত্র ৩৩ বছর বয়সে মারা গেছেন। তার সংস্থা শেংশি গুয়াংনিয়ান কালচার কোম্পানি লিমিটেড একটি বিবৃতিতে এই খবর প্রকাশ করে। তবে তার মৃত্যুর কারণ এখনও প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে আমাদের চুক্তিবদ্ধ শিল্পী জিন জে ২০২৬ সালের ৪ জুন হাংঝৌয়ে তার নিজ বাসভবনে মারা গেছেন। খবর ইন্ডিয়া এক্সপ্রেস

এজেন্সি জানায়, ১৯৯৩ সালের ৩০ জানুয়ারি শানতুং প্রদেশের ওয়েইহাই শহরে জন্ম নেওয়া জিন জে ছিলেন একজন প্রতিভাবান তরুণ অভিনেতা ও মডেল। তার মৃত্যুতে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ফ্যাশন জগৎ থেকেই ক্যারিয়ার শুরু করেছিলেন জিন জে। তিনি বেইজিং ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি থেকে পড়াশোনা শেষ করার পর মডেল হিসেবে কাজ শুরু করেন। পরে অভিনয়ে পা রাখেন এবং বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করে পরিচিতি পান।

পড়ুন:বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

দেখুন:অবাক পুলিশ, তরুণের কোমরে তিনটি বিদেশি পিস্তল! |

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন