বিজ্ঞাপন

র‍্যাবের পৃথক পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ ৫ অপরাধী আটক

রাজশাহীর পুঠিয়া, দূর্গাপুর এবং আরএমপি শাহ্ মখদুম থানা এলাকায় অভিযান পরিচালানা করে গাজা, এ্যালকোহল এবং ইয়াবাসহ ৫মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। র‌্যারেক নিয়মিত অভিযানে দেশের সকল ধরনের অপরাধ নির্মূলে কাজ করছে। স্থানীয়দের সহযোগিতায় আরো দ্রুত অপরাধ দমন করা সম্ভব বলে প্রত্যাশিত র‌্যাব-৫।

বিজ্ঞাপন

মঙ্গলাবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৫ জানায়, জেলার দূর্গাপুে থানা এলাকা থেকে করেছে র‌্যাব-৫। ০৮ জুন ২০২৬ তারিখ বিকালে গোপন সংবাদের ভিত্তিতে দূর্গাপুর থানাধীন দাওকান্দি সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। পরবর্তীতে র‌্যাব উক্ত ঘটনাস্থলে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য এ্যালকোহলসহ ০২ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করে। আটককৃতরা হলো আলাউদ্দিন সরদার (৪৫) এবং রতন আলী (৩৫)। মাদক কারবারীদের দেহ তল্লাশী করে ১০৮ বোতল অবৈধ মাদকদ্রব্য এ্যালকোহল জব্দ করা হয়। উক্ত মাদক কারবারীর বিরুদ্ধে দূর্গাপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

অপরদিকে রাজশাহী পুঠিয়া থানা এলাকা থেকে ইয়াবাসহ মোহন ইসলাম (২০)’কে গ্রেফতার করে র‌্যাব-৫। একই তারিখে রাত অনুমান ২.৩০টার সময় পুঠিয়া থানাধীন ০৩নং বানেশ্বর ইউপিস্থ নামাজগ্রামস্থ রাজশাহী থেকে নাটোর হাইওয়ে রোডে অস্থায়ী চেকপোষ্ট পরিচালনা করে। ওই সময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হয়। মোটরসাইকেল আরোহীকে থামানো হয়। পরে তার মটরসাইকেল থেকে ১শতটি ইয়াবসহ মোঃ মোহন ইসলাম (২০)’কে আটক করে র‌্যাব। উক্ত মাদক কারবারীর বিরুদ্ধে পুঠিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মঙ্গলবার (৯জুন) রাত্রীতে আরএমপি শাহ্ মখদুম থানা এলাকায় অভিযানে পরিচালনা করে র‌্যাব। ওই সময় ০১ টি পিকআপ তল্লাশী করে ১০ (দশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ সেলিম মিয়া (৪৮) এবং মোঃ রুবেল মিয়া (৪১)। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি পিকআপ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মহানগরীর শাহ্ মখদুম থানায় মামলা করা হয়েছে।

পড়ুন- ৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন