রূপগঞ্জে হয় এখন নবান্ন উৎসব; ধানের জমি বিলীনের প্রভাব

​নারায়ণগঞ্জের রূপগঞ্জে কালের বিবর্তন ও আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে বাঙালির চিরায়ত প্রাণের উৎসব ‘নবান্ন’। একসময় অগ্রহায়ণ মাস এলেই উপজেলার গ্রামগঞ্জে নতুন ধান কাটা আর ঘরে তোলার ধুম পড়ে যেত। প্রতিটি বাড়িতে চলত পিঠা-পুলি বানানোর মহোৎসব। কিন্তু আবাদি জমি কমে যাওয়া, দ্রুত নগরায়ন এবং যান্ত্রিক জীবনযাত্রার চাপে সেই চিরচেনা দৃশ্য এখন আর চোখে পড়ে না।

​উপজেলার রূপগঞ্জ সদর, কায়েতপাড়া, মুড়াপাড়া, ভুলতা, গোলাকান্দাইল, কাঞ্চন, দাউদপুর ও ভোলাবো ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, আগের মতো আমন ধানের আবাদ নেই। পূর্বাচল নতুন শহর প্রকল্পসহ বিভিন্ন আবাসন কোম্পানি ও শিল্পকারখানা গড়ে ওঠায় ফসলি জমির পরিমাণ আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। ফলে কৃষকের সংখ্যা যেমন কমেছে, তেমনি কমেছে নবান্ন উৎসবের আমেজ।

​স্থানীয় প্রবীণ কৃষকরা জানান, একসময় অগ্রহায়ণ মাসে নতুন ধান ঘরে তোলার পর বাড়িতে বাড়িতে পায়েস, ক্ষীর, ভাপা ও চিতই পিঠা তৈরির হিড়িক পড়ত। আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীদের দাওয়াত দিয়ে খাওয়ানো হতো। গ্রামের মেলা, জারি-সারি গান আর লাঠিখেলায় মুখর থাকত জনপদ। কিন্তু এখন নতুন ধান উঠলেও সেই উৎসবমুখর পরিবেশ আর নেই।

জাঙ্গীর এলাকার বাসিন্দা আব্দুল আসাদ গাজী বলেন, “আমাদের ছোটবেলায় নবান্ন এলে ঈদের মতো আনন্দ হতো। নতুন চালের গন্ধে পুরো গ্রাম ম-ম করত। এখন জমি সব ভরাট হয়ে যাচ্ছে, মানুষও শহরমুখী। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা নবান্ন উৎসব কী, তা বইয়ে পড়েই জানছে।”

​অন্যদিকে, আধুনিক প্রযুক্তির প্রভাবে ধান মাড়াই ও চাল তৈরিতে এখন আর ঢেঁকির ব্যবহার নেই। মেশিনে ধান ভাঙানোর কারণে গ্রামীণ নারীদের সেই দলবেঁধে ঢেঁকিতে পাড় দেওয়ার দৃশ্য ও গীত এখন কেবলই স্মৃতি।

​রূপগঞ্জের স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও সাহিত্যিক মাহবুব আলম বলেন, শেকড়ের এই ঐতিহ্য ধরে রাখতে না পারলে নতুন প্রজন্ম নিজস্ব সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।

মুড়াপাড়ার বাসিন্দা গোলাম ফারুক খোকন বলেন,গ্রামবাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসব টিকিয়ে রাখতে সরকারি-বেসরকারি উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাধ্যমে নিয়মিত সাংস্কৃতিক আয়োজন করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

বিজ্ঞাপন

পড়ুন : ঘাটাইলে গভীর রাতে অবৈধ বাংলা ড্রেজার জব্দ করল উপজেলা প্রশাসন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন