নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় মামলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার মোল্লা (কনস্টেবল) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লা মডেল থানার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) নেওয়া হলে রাত ৯টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল আনোয়ার মোল্লা এএসআই আব্দুস ছাত্তারের নেতৃত্বে সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে হাশেমবাগ এলাকায় যান। এ সময় দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে আনোয়ার মোল্লা গুরুতর আহত হন।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানার এসআই মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। সোমবার (২৩ নভেম্বর) ফতুল্লা মডেল থানায় দায়ের করা মামলাটির নম্বর ৬৭। মামলায় দণ্ডবিধির ১৪৩/১৮৬/৩৫৩/৩৩২/৩৩/৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন এসআই মো. রফিক, বিপিএম।

নিহত আনোয়ার মোল্লা ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার দত্তখন্ড গ্রামের জওন মোল্লা ও হাবিয়া বেগমের ছেলে। তিনি ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগ দেন। মৃত্যুর আগে তিনি ৮ বছর ৯ মাসের বেশি সময় পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : ঘাটাইলে গভীর রাতে অবৈধ বাংলা ড্রেজার জব্দ করল উপজেলা প্রশাসন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন