বিজ্ঞাপন

৭৭ হাজার কোটি রুপির সাম্রাজ্য, রাম চরণ-স্ত্রী উপাসনার অবিশ্বাস্য উত্থান

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা রাম চরণকে ঘিরে আলোচনার পাশাপাশি এবার আলোচনায় উঠে এসেছেন তার স্ত্রী উপাসনা কোনিডেলা। ভারতের অন্যতম প্রভাবশালী স্বাস্থ্যসেবা ব্যবসায়িক পরিবারের সদস্য হিসেবে তিনি ইতোমধ্যেই নিজস্ব পরিচয়ে করপোরেট ও সমাজসেবার জগতে শক্ত অবস্থান তৈরি করেছেন। 

বিজ্ঞাপন

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, উপাসনার পরিবারের ব্যবসায়িক সাম্রাজ্যের মূল্য প্রায় ৭৭ হাজার কোটি রুপি। তবে শুধু উত্তরাধিকার নয়, নিজের কর্মদক্ষতার মাধ্যমেও তিনি আলাদা পরিচিতি অর্জন করেছেন।

উপাসনা কোনিডেলা ভারতের সুপরিচিত কোনিডেলা পরিবারের সন্তান। তার দাদা প্রতাপ সি রেড্ডি দেশটির বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের পথিকৃৎ এবং অ্যাপোলো হাসপাতালসের প্রতিষ্ঠাতা। পরিবারের স্বাস্থ্যসেবা সাম্রাজ্যকে এগিয়ে নিতে তার মা শোভনা কামিনেনিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

করপোরেট জীবনে উপাসনা জাইডাস গ্রুপের স্বাধীন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি অ্যাপোলো ২৪/৭ প্ল্যাটফর্মের বোর্ড সদস্য এবং অ্যাপোলো হাসপাতালের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির নেতৃত্বে রয়েছেন। স্বাস্থ্যবিমা খাতেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

উপাসনা জানিয়েছেন, তাদের পরিবারে একটি লিখিত পারিবারিক সংবিধান রয়েছে, যার মাধ্যমে সম্পদ ও দায়িত্ব বণ্টনের নীতিমালা নির্ধারণ করা হয়েছে। এতে পারিবারিক বিরোধ এড়ানোর ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরও জানান, তাদের পরিবারে একসময় পিতৃতান্ত্রিক প্রভাব থাকলেও পরবর্তীতে নারীরা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করে সমান অংশীদারত্ব নিশ্চিত করেছেন।

অন্যদিকে রাম চরণ শুধু অভিনেতা নন, তিনি চলচ্চিত্র প্রযোজনা ও ব্যবসায়িক কার্যক্রমেও যুক্ত। দীর্ঘদিনের বন্ধুত্বের পর ২০১২ সালে রাম চরণ ও উপাসনার বিয়ে হয়, যা ছিল বিনোদন ও ব্যবসায়িক অঙ্গনে আলোচিত একটি ঘটনা।

রাম চরণ বহুবার জানিয়েছেন, তাদের সংসারে ভারসাম্য রক্ষায় উপাসনার ভূমিকা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে উপাসনাও স্বামীর সাফল্যে গর্ব প্রকাশ করেন এবং পারস্পরিক সম্মানকেই সম্পর্কের মূল ভিত্তি হিসেবে দেখেন।

উত্তরাধিকারসূত্রে পরিচিত হলেও উপাসনা কোনিডেলা নিজস্ব কাজ, নেতৃত্ব ও সমাজসেবার মাধ্যমে আধুনিক ভারতের করপোরেট জগতে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।

পড়ুন:ব্যাংক থেকে বড় ঋণ নেবে সরকার

দেখুন:‘দুর্নীতির কারণে উন্নয়ন ব্যয় বাড়ে

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন