বিজ্ঞাপন

গাইবান্ধায় রাম মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা

গাইবান্ধার পলাশবাড়ীতে রাম মূর্তি স্থাপন ও অর্থের উৎস নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে আইনশৃংখলা রক্ষার্থে রাম মূর্তির স্থাপনের কাজ বন্ধ ঘোষণা করেছেন মন্দির কমিটি।

আজ পলাশবাড়ীতে মধ্যরামচন্দ্রপুরে বিকেলে শ্রী শ্রী রাধা ও কালী মন্দিরের নিজস্ব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন মন্দির কমিটির উপদেষ্টা শ্যামল কুমার মহন্ত। কমিটির সহ- সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক বিপিন চন্দ্র বর্মন।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন মন্দির কমিটির প্রধান হরিদাস চন্দ্র তরনীদাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মধ্যরামচন্দ্রপুরে গড়ে তোলা কোটি কোটি টাকা দিয়ে তৈরি মন্দির ও রাম মূর্তি নির্মান নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে । বিভিন্ন রাজনৈতিক দল ও স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংবাদ সম্মেলন করে আপাতত রাম মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা করেন মন্দির কমিটি।

বিজ্ঞাপন

পড়ুন : আত্মসমর্পণকৃত বনদস্যু পরিবারের নেতৃত্বে মোংলায় কোস্টগার্ডের স্টেশনে হামলা- ভাঙচুর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন