বিজ্ঞাপন

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ শুরু, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার একাদশ

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে ২০২৬ বিশ্বকাপ। বর্ণিল আয়োজনের পর রেফারির বাঁশিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্বকাপের প্রথম ম্যাচ।

বিজ্ঞাপন

ম্যাচের উদ্বোধনী লড়াইয়ে মুখোমুখি হয়েছে স্বাগতিক মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। ম্যাচে মেক্সিকো সবুজ জার্সি এবং দক্ষিণ আফ্রিকা হলুদ জার্সি পরে মাঠে নেমেছে। শুরু থেকেই দু’দলই সতর্কভাবে খেলা শুরু করছে, বল দখলে নিয়ে নিজেদের ছন্দ খুঁজে নেয়ার চেষ্টা করছে।

দীর্ঘ চার বছর পর আবারও শুরু হয়েছে বিশ্বকাপের নতুন আসর। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টের শুরুতেই দুই দলই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নেমেছে। ইতোমধ্যে ম্যাচ শুরু হয়েছে।

তবে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে আসা অভিজ্ঞ গোলরক্ষক গিয়ের্মো ওচোয়ার মেক্সিকোর একাদশে জায়গা পাননি। স্বাগতিকদের উদ্বোধনী ম্যাচে গোলবার সামলানোর দায়িত্ব দেয়া হয়েছে রাউল রানহেলকে। মেক্সিকান ক্লাব গুয়াদালাহারায় খেলা ২৬ বছর বয়সী এই গোলরক্ষকের জাতীয় দলের জার্সিতে এটি ১৫তম ম্যাচ।

মেক্সিকোর কোচ আগেই ইঙ্গিত দিয়েছিলেন, অভিজ্ঞ ওচোয়াকে বাইরে রেখেই তিনি দল সাজাবেন। ম্যাচের দিন সেই সিদ্ধান্তই বাস্তব রূপ নেয়। অভিজ্ঞতার চেয়ে তারুণ্য ও নতুন সমন্বয়কে গুরুত্ব দিয়ে শুরুর একাদশ গঠন করা হয়।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা তাদের কৌশলে কিছুটা পরিবর্তন এনেছে। প্রচলিত চার ডিফেন্ডারের বদলে তিন ডিফেন্ডার ও দুই ফুলব্যাক নিয়ে নতুন রক্ষণভাগ সাজিয়েছেন দলটির কোচ।

মেক্সিকো একাদশ (৪-৩-৩)
রাঙ্গেল, রেয়েস, মোনতেস, ভাসকেজ, গালার্দো, গুতিরেজ, ফিদালগো, লিরা, আলভারাদো, জিমেনেজ, কুইনোনেস।

দক্ষিণ আফ্রিকা একাদশ (৩-৪-৩)
উইলিয়ামস, মুদাউ, সিবিসি, এমবোকাজি, ওকোন, মোদিবা, এডামস, সিথোলে, মোকোয়েনা, ফোস্টার, রায়নেরস।

পড়ুন : জমকালো আয়োজনে পর্দা উঠলো ফুটবল বিশ্বকাপের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন