বিজ্ঞাপন

সিরাজগঞ্জে ইরান সমর্থক ফুটবলপ্রেমীদের আনন্দ র‍্যালি

সিরাজগঞ্জে ইরান সমর্থক ফুটবলপ্রেমীদের উদ্যোগে এক আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ জুন) জুমার নামাজের পর শহরের বাজার স্টেশন গোলচত্বর থেকে র‍্যালিটি শুরু হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বরপুল এলাকায় গিয়ে র‍্যালির সমাপ্তি ঘটে।

র‍্যালিতে অংশ নেওয়া ফুটবলপ্রেমীরা ইরানের প্রতি তাদের সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল, তুমি কে, আমি কে ইরান, ইরান এবং বিশ্বকাপে ইরান, ইরান।

শোভাযাত্রার সময় শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে দাঁড়িয়ে এ দৃশ্য উপভোগ করতে দেখা যায়। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। শিশু-কিশোরদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ।

আয়োজকরা জানান, ফুটবলের প্রতি ভালোবাসা এবং প্রিয় দলের প্রতি সমর্থন জানাতেই এ আয়োজন করা হয়েছে। র‍্যালিতে বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা অংশ নেন। এতে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পড়ুন- ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত নিয়ে চিন্তার কিছুই নেই: গভর্নর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন