রাজশাহীর দূর্গাপুর থানা এলাকা থেকে জোরপূর্বক ধর্ষন মামলার প্রধান আসামী মোঃ আকাশ (১৯) কে গ্রেফতার করেছে র্যাব-৫। অপরাধ সংঘঠিত হওয়ার পর থেকে সে নিজেক আড়াল করে রেখেছিল। র্যাবের চৌকস দল তাকে আটক করতে সক্ষম হয়।
রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব অফিস জানায়, ১৩ জুন গভীর রাতে জেলার দূর্গাপুর থানাধীন ঝালুকা ডিগ্রী কলেজ মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্তকে আটক করা হয়। সে ধর্ষন মামলার প্রধান পলাতক আসামি। আসামীর বিরুদ্ধে দূর্গাপুর থানায় গত ০৭ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়। আটককৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব-৫।
দূর্গাপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার ধর্ষন মামালা আসামীর আটকের বিষয় নিশ্চিত করে জানান, ওই আসামী দীর্ঘদিন যাবত পলাতক ছিল। থানা পুলিশসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী তাকে আটকের প্রচেষ্ঠা চালায়। তবে র্যাব তাকে আটক করতে সক্ষম হয়েছে। থানার প্রয়োজনিও আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।


