বিজ্ঞাপন

সিরাজগঞ্জে আন্তর্জাতিক রক্তদাতা দিবস পালন

রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্তের প্রয়োজনীয়তা এবং থ্যালাসেমিয়া রোগীদের জন্য নিয়মিত রক্ত সরবরাহ নিশ্চিতকরণের লক্ষে আন্তর্জাতিক রক্তদাতা দিবস উপলক্ষে সিরাজগঞ্জে হৃদয়ে রক্ত সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (১৪ জুন) দুপুরে সিরাজগঞ্জ শহরের ইসলামী সরকারি কলেজ মাঠে কর্মসূচি শুরু হয়। জীবনরক্ষাকারী ও সমাজ সচেতনতামূলক কর্মসূচীতে স্বতঃস্ফূর্তভাবে সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন। মানবিক দায়বদ্ধতা থেকে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করেন হাজী সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আব্দুস সাত্তার।

এ সময় প্রধান অতিথি আব্দুস সাত্তার বলেন, সুস্থ ও সক্ষম মানুষের স্বেচ্ছায় রক্তদান অসংখ্য রোগীর জীবন বাঁচাতে পারে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, কোনো বিনিময় ছাড়া এবং নিজের স্বাস্থ্যের ক্ষতি না করে রক্তদান করা বৈধ ও সওয়াবের কাজ। একজন মানুষের দেওয়া সামান্য রক্ত অন্য একজনের জীবন বাঁচাতে পারে, ফিরিয়ে দিতে পারে আশার আলো। ইসলামে মানুষের জীবন রক্ষা ও মানবকল্যাণের গুরুত্ব অত্যন্ত বেশি। নামাজ, রোজা, হজ ও জাকাতের মতো ফরজ ইবাদতের পাশাপাশি মানুষের উপকার করা, বিপদগ্রস্তের পাশে দাঁড়ানো এবং জীবন রক্ষায় সহযোগিতা করাও মহান আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল। সেই দৃষ্টিকোণ থেকে স্বেচ্ছায় রক্তদান শুধু একটি মানবিক কাজই নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মহৎ ইবাদতও বটে।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রাশিদুল হাসান রঞ্জন, যুগ্ম-সাধারণ সম্পাদক রকিবুর করিম রতনসহ আয়োজক সংগঠন হাজী সাত্তার ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রক্তের গ্রুপ নির্ণয়ন, রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্তের প্রয়োজনীয়তা এবং থ্যালাসেমিয়া রোগীদের জন্য নিয়মিত রক্ত সরবরাহ নিশ্চিতকরণের লক্ষে ‘হৃদয়ে রক্ত’ সংগঠনে আত্মপ্রকাশ করা হয়। এ সংগঠনটি শুধু সিরাজগঞ্জ জেলা নয়, সারাদেশের মানুষকে বিনামূল্যে রক্তদানের বিষয়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রম করবেন বলে অনুষ্ঠানে ঘোষণা দেন হাজী সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার।

বিজ্ঞাপন

পড়ুন : নারায়ণগঞ্জের ফতুল্লায় পেন গান ও কার্তুজের খালি খোসা উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন