বিজ্ঞাপন

স্ট্যার্টআপ-বিজ্ঞান এবং উদ্ভোবনী ধারণা প্রদর্শন কর্মসূচির আওতায় জেলা পর্যায়ে উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম

দিনাজপুর জিলা স্কুল মাঠ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস এর বাস্ততবায়নে এবং এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর বাংলাদেশ ঢাকা‘র আয়োজনে “স্ট্যার্ট আপ, বিজ্ঞান প্রকল্পজ এবং উদ্ভোবনী ধারণা প্রর্দশন কর্মসূচির আওতায় জেলা পর্যায়ে উদ্ভোবনী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

দিনাজপুর জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দীন আল আজাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান, জেলা স্কুলের ভাপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা বেগম।

প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করতে গিয়ে বলেন মানব কল্যাণে বিজ্ঞানকে ব্যবহার করতে হবে। মানুষের যেকোনো প্রয়োজনে নতুন উদ্ধোধন এর চাবিকাঠি হচ্ছে বিজ্ঞান। তিনি শিক্ষকদের প্রতি উদ্দেশ্য করে বলেন, প্রতিটি শিক্ষার্থী যাতে মা-বাবার কথামতো চলে, শিক্ষক-শিক্ষিকাদের কথা শোনে এবং সকাল সন্ধ্যা মনযোগ সহকারে পড়াশোনা করে। প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ ১৩ উপজেলা হতে বাছাইকৃত শিক্ষা প্রতিষ্ঠানের ডিসপ্লে স্টল পরিদর্শন করেন। বিজয়ী স্টলের শিক্ষার্থীদে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা এবং ধারণার নতুন উদ্ভোবনী দেখে বিচারক হিসেবে ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ ফয়েজুর রহমান ফয়েজ, সহকারী প্রোগ্রামার সৈয়দ মাসুনুর রহমান ও সহকারী প্রোগ্রামার রঞ্জন রায়। বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

পড়ুন- খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে গুলিবর্ষণ, ২ মুসল্লি বিদ্ধ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন