বিজ্ঞাপন

বেনজীর গ্রেফতারের পর ফেসবুকে যা লিখলেন পরীমণি

উচ্ছ্বাস প্রকাশ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ফটোকার্ড শেয়ার করেন অভিনেত্রী। পরীমণি ক্যাপশনে লেখেন, ‘মজা।’ তার এই সংক্ষিপ্ত মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের আলোচনা শুরু হয়।

অনেকের ধারণা, ২০২১ সালে ঢাকা বোট ক্লাবে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে পরীমনির জীবনে যে আইনি জটিলতা তৈরি হয়েছিল, সেই প্রসঙ্গের কারণেই তিনি এমন প্রতিক্রিয়া জানিয়ে থাকতে পারেন।

তবে এ বিষয়ে পরীমণি নিজে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি। এদিকে অতীতে বোট ক্লাবের তৎকালীন সভাপতি নাসির মাহমুদ এক সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, সাবেক আইজিপি ও ঢাকা বোট ক্লাবের সাবেক প্রেসিডেন্ট বেনজীর আহমেদের সঙ্গে পরীমণির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

একই সঙ্গে তিনি আরও দাবি করেন, বেনজীর আহমেদ বিনা ভোটে ক্লাবের সভাপতির দায়িত্ব নিয়েছিলেন। তবে এসব বক্তব্যের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর ভিন্ন অবস্থানও রয়েছে এবং সেগুলো আদালতে প্রতিষ্ঠিত তথ্য হিসেবে বিবেচিত নয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার আগেই দেশ ছাড়েন দুর্নীতির পাহাড়সম অভিযোগ থাকা সাবেক এই আইজিপি। ২০২৫ সালে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

অবশেষে ইন্টারপোলের সহায়তায় তাকে গ্রেফতার করল দুবাই পুলিশ। তাকে গ্রেফতারের বিষয়টি রোববার (১৪ জুন) পুলিশ সদর দফতর, দুদক এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : বেনজীরের কাছে বহু ঘটনার মিসিং লিংক পাওয়া যাবে: ফারুকী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন