গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত ট্রেনের নিচে লাফ দিয়ে লিপি বেগম (৪৫) এক নারী আত্নহত্যা করছেন ।
আজ সকালে উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রীজ এলাকার গাইবান্ধা – বগুড়া রেললাইন রোডে এ ঘটনা ঘটে। নিহত লিপি বেগম গোবিন্দগঞ্জ উপজেলার কুনতাড়াই ভেড়ামারা গ্রামে জিল্লুর রহমান স্ত্রী।
স্থানীয়রা জানায়, আজ সকাল সাড়ে ১০ টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রীজ এলাকায় পৌঁছিলে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেয়। তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুন হাসান বলেন, ট্রেনের নীচে লাফ দিয়ে আত্নহত্যা করা ওই নারী মানষিক ভারসাম্যহীন ছিলেন। এর আগে তিনি বেশ কয়েকবার আত্নহত্যার চেষ্টা করেছিলেন বলে জানিয়েন পরিবারের সদস্যরা। নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
পড়ুন- আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট


