রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। সোমবার (১৫ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূছ আলী আকন্দ এ রিট আবেদন করেন।
তবে হাসপাতালটির পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, রিটের সঙ্গে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের কোনো সংশ্লিষ্টতা নেই। তার দাবি, এটি সম্পূর্ণভাবে রিটকারীর ব্যক্তিগত উদ্যোগে করা হয়েছে।
এর আগে গত ১১ জুন স্বাস্থ্য অধিদফতর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়, তারা চাইলে ৩০ দিনের মধ্যে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে।
স্বাস্থ্য অধিদফতরের এ সিদ্ধান্তের পর বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া শুরু হলো হাইকোর্টে দায়ের করা এই রিটের মাধ্যমে।
পড়ুন: খুলছে হরমুজ প্রণালি, নৌ-অবরোধ প্রত্যাহার
আর/


