বিজ্ঞাপন

কুলাউড়ায় সরকারি সড়ক দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান, জরিমানা আদায়

সোমবার ১৫ জুন ২০২৬ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সরকারি সড়ক ও জনসাধারণের চলাচলের পথ দখলমুক্ত রাখতে অবৈধ দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার উপজেলার কুলাউড়া রেলওয়ে স্টেশন রোডসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

অভিযানে সরকারি সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা বেশ কয়েকটি অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩টি মামলায় মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম।

তিনি জানান, মৌলভীবাজার জেলা প্রশাসকের নির্দেশনা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়েছে। সরকারি রাস্তা, ফুটপাত ও জনসাধারণের চলাচলের পথ দখলমুক্ত রাখতে প্রশাসন নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, “অবৈধ দখলদারদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে সরকারি সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”

এদিকে, প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে শহরের যানজট ও জনভোগান্তি অনেকাংশে কমে আসবে।

পড়ুন- যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন