বিজ্ঞাপন

মির্জাপুরে বাংগল্লা দক্ষিণপাড়ার রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৫ নম্বর বানাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাংগল্লা দক্ষিণপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কাজী হেলালের বাড়ি থেকে আব্দুল বারেক মিয়ার বাড়ি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের অভাবে বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তাটির কোনো সংস্কার বা উন্নয়ন কাজ না হওয়ায় বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তার ওপর পানি জমে কাদাময় হয়ে পড়ে। ফলে পথচারী, ভ্যান, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এলাকার শিক্ষার্থীরা প্রতিদিন এই রাস্তা ব্যবহার করে বরাটি নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে যাতায়াত করে। ভাঙাচোরা রাস্তার কারণে তাদের বিদ্যালয়ে যেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। অনেক সময় শিক্ষার্থীদের কাঁদা যুক্ত রাস্তা দিয়ে বিদ্যালয়ে যেতে হয়, ফলে পোশাক নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, স্বাধীনতার পর থেকে এলাকাটিতে উল্লেখযোগ্য কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। ফলে রাস্তা-ঘাটসহ মৌলিক অব-কাঠামোগত সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন হাজারো মানুষ। কৃষকরাও ফসল পরিবহনে অতিরিক্ত খরচ ও দুর্ভোগের শিকার হচ্ছেন। এছাড়া জরুরি মুহূর্তে অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে চরম সমস্যার সম্মুখীন হতে হয়।

স্থানীয়দের অভিযোগ, বহুবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এ বিষয়ে এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কার ও পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, রাস্তাটি সংস্কার করা হলে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ধামরাইয়ে ফসলি জমির মাটি কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন