আদ্–দ্বীন হাসপাতালের শিশু মৃত্যুর ঘটনায় বদ্ধ পরিবেশে অক্সিজেনের ঘাটতিকে কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এ ঘটনায় চিকিৎসক, নার্স এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ছিল।
মঙ্গলবার (১৬ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্-দ্বীনে ছয় শিশুর মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষকেই বহন করতে হবে।
তিনি আরও জানান, এ ঘটনার শাস্তি হিসেবে হাসপাতালটির নিবন্ধন বাতিল করা হয়েছে। তবে আদ্–দ্বীনের অন্য কোনো শাখা থাকলে সেগুলোর কার্যক্রম চলতে পারবে।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, কেউ অপরাধ করে সরকারের আইন ও বিধিবিধান অমান্য করে পার পেয়ে যাওয়ার সুযোগ পাবে না। এ সময় তিনি আরও উল্লেখ করেন, চিকিৎসক ও নার্সদের সহযোগিতায় হাম প্রতিরোধে সরকার একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।
পড়ুন: রামিসা হত্যা মামলা: আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের
আর/


