বিজ্ঞাপন

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ

রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দলের বিশ্বকাপ যাত্রা শুরুটা ভালো হয়নি। মরক্কোর বিপক্ষে ম্যাচ ১-১ গোলে ড্র করে ব্রাজিল। দলের মহাতারকা নেইমার জুনিয়র ছিলেন বেঞ্চে। ইনজুরির কারণে খেলতে পারেননি। ধারণা করা হচ্ছিল, চোট কাটিয়ে নেইমার হাইতির বিপক্ষে পরের ম্যাচেই খেলবেন। সেই প্রস্তুতিও নিচ্ছিলেন।

কিন্তু ব্রাজিল নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল। শুধু হাইতি নয়, ব্রাজিলের হয়ে গ্রুপ পর্বের কোনো ম্যাচই খেলতে পারবেন না নেইমার। ২০ ও ২৫ জুন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ব্রাজিলের সংবাদপত্র ও গ্লোবোর বরাতে জানা গেছে, নেইমার তার কাফ (পায়ের পেছনের পেশি) ইনজুরির সেরে ওঠার অগ্রগতি মূল্যায়নের জন্য নতুন ইমেজিং টেস্ট করিয়েছেন। রিপোর্ট অনুযায়ী, পরীক্ষার ফলাফলকে “সন্তোষজনক” হিসেবে বিবেচনা করা হলেও মেডিকেল স্টাফ তাকে পুনর্বাসনের পরবর্তী ধাপে অনুমতি দেয়নি। কারণ তারা কোনোভাবেই ইনজুরি আবার বেড়ে যাওয়ার ঝুঁকি নিতে চায় না।

আরও জানানো হয়, নেইমার বর্তমানে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের মেডিকেল বিভাগের পর্যবেক্ষণে আছেন এবং অতিরিক্ত ওজন প্রশিক্ষণ সেশন করছেন। তবে এখনো তিনি মাঠে বল নিয়ে অনুশীলন শুরু করেননি এবং সতীর্থদের সঙ্গে দলের মূল ট্রেনিংয়েও অংশ নিচ্ছেন না।

২০২৩ সালের অক্টোবরের পর ব্রাজিল জাতীয় দলে খেলেননি নেইমার। এর বড় কারণ ছিল চোট আর ফিটনেস সমস্যা। বিশ্বকাপ সামনে রেখে রিও ডি জেনিরোতে ২৭ মে থেকে অনুশীলন করছে ব্রাজিলের ফুটবল দল। তবে চোট–সমস্যা সেরে না ওঠায় এখনো সতীর্থদের সঙ্গে মাঠে নামতে পারছেন না নেইমার।

ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার বর্তমানে গ্রেড-২ কাফ স্ট্রেইনে ভুগছেন। এটি পায়ের পেশিতে আংশিক ছিঁড়ে যাওয়ার মতো মাঝারি মাত্রার একটি চোট।

বিজ্ঞাপন

পড়ুন : ২০০তম ম্যাচ দিয়ে বিশ্বকাপের নতুন মিশনে মেসি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন