রাজবাড়ীতে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল ওয়ারিশের স্বীকৃতি

রাজবাড়ীতে ধর্ষণ মামলায় মো. ফারুক হোসেন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুকে বাবার স্বীকৃতি ও ওয়ারিশের পূর্ণ অধিকার দেওয়ার রায় দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তহিদুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ফারুক পাংশা উপজেলার বাবুপাড়া এলাকার বাসিন্দা।

মামলার বিবরণ অনুযায়ী জানা যায়-২০১৮ সালে বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে বিভিন্ন স্থানে রেখে নির্যাতন চালান ফারুক। পরে ও নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তিনি পালিয়ে যান। এ ঘটনায় ২০১৮ সালের ৯ নভেম্বর ভুক্তভোগী মামলা দায়ের করেন।

এ বিষয়ে রাজবাড়ী আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জাহিদ উদ্দিন মোল্লা বলেন, রায়ে সন্তোষ প্রকাশ করেছে প্রসিকিউশন। আদালত জানিয়েছেন, ২১ বছর বয়স পর্যন্ত ওই শিশুর ভরণপোষণ সরকার বহন করবে এবং সেই আসামির বৈধ সন্তান হিসেবে সমস্ত সম্পত্তি ও ওয়ারিশের অধিকার পাবে।

বিজ্ঞাপন

পড়ুন : নবাবগঞ্জে নিখোঁজ নারী সবজি বিক্রেতার লাশ উদ্ধার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন