বিজ্ঞাপন

নোয়াখালীতে মৎস্য খামারিদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মৎস্য উৎপাদন বৃদ্ধি, খামারিদের দক্ষতা উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) উপজেলার চৌমুহনী চৌরাস্তার টোকিও গ্রিন ভিউ রেস্টুরেন্টে এই কর্মশালার আয়োজন করে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ।

কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০ জন অগ্রগামী মৎস্যচাষী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে আধুনিক ও লাভজনক মাছ চাষ পদ্ধতি, বৈজ্ঞানিকভাবে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, প্রোবায়োটিকের সঠিক ব্যবহার, এয়ারেটরের কার্যকর প্রয়োগ, মানসম্মত পোনা নির্বাচন, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের রিজিওনাল ম্যানেজার মো. সাইফুল্লাহর সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন- কৃষিবিদ জহির হোসাইন। কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- ব্র্যাক জেলা সমন্বয়ক মো. নুরুজ্জামান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের অফিসার (সেলস) রাসেল আহমেদ।

প্রশিক্ষণে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি হাতে-কলমে শেখার সুযোগ, উন্মুক্ত আলোচনা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী চাষীরা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা তুলে ধরলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, দেশের মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : খুলনায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন