বিজ্ঞাপন

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক এরই মধ্যে স্বাক্ষর হয়েছে। ফলে জেনেভায় শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সুইজারল্যান্ড সফর স্থগিত করেছেন।

শাহবাজ শরীফের মুখপাত্র মোশাররফ জাইদি এএফপি সংবাদ সংস্থাকে এ কথা জানিয়েছেন। জাইদি বলেন, ‘প্রস্তাবিত সফরটি স্থগিত করা হয়েছে, কারণ ইতিমধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারকটি ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হয়ে গেছে।’

তিনি বলেন, একটি সামগ্রিক কাঠামোর অধীনে পরবর্তী ধাপগুলো বিভিন্ন পর্যায়ে আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার ভোরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যখন সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্ট থেকে কিছু অংশ সরিয়ে ফেলেন, তখনই এই ইভেন্টের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল।

মুছে ফেলা ওই অংশে লেখা ছিল, ‘পাকিস্তানসহ মধ্যস্থতাকারী কাতার রাষ্ট্রের সমর্থনে, এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখতে এবং কারিগরি পর্যায়ের আলোচনা শুরু করতে নির্ধারিত সময় অনুযায়ী ২০২৬ সালের ১৯ জুন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।’

আজ বৃহস্পতিবার সকালেও পাকিস্তানের একাধিক সূত্র বিবিসিকে নিশ্চিত করেছিল যে ইভেন্টটি এখনো বহাল রয়েছে। তবে সন্ধ্যা নাগাদ সেই পরিকল্পনায় পরিবর্তন হয়।

বিজ্ঞাপন

পড়ুন : যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে সই ট্রাম্প-পেজেশকিয়ানের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন