বিজ্ঞাপন

সিরাজগঞ্জে সাবেক এমপির গাড়িতে হামলা

সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো বাবুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ জুন) রাতে তাড়াশ পৌর শহরের উপজেলা পাড়া একটি ভাড়া বাসা বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মো বাবুল শেখ তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো জানান, গত ২০১৮ সালের ১২ ডিসেম্বর বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে নির্বাচনী পথসভায় অংশ নিতে যান বিএনপির প্রার্থী আবদুল মান্নান তালুকদার। এ সময় আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজের নির্দেশে অন্য আসামিরা দেশীয় অস্ত্র-সশস্ত্র নিয়ে হামলা চালিয়ে মান্নান তালুকদারের গাড়ি ভাঙচুর করে। সেই সাথে নাশকতার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণও ঘটায়। ওই সময় পুলিশ ও দলীয় নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে মান্নান তালুকদারের জীবন রক্ষা করেন। এ হামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছিলেন।

এ ঘটনায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. আব্দুল আজিজসহ ৯৯ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা করেন বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান। এতে অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়েছিল। সেই মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো বাবুল শেখ। আজ শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে বলে ওসি জানান।

পড়ুন- ইরানের ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন