পাবনা র্যাবের অভিযানে ০১ (একটি)টি দেশীয় একনলা বন্দুক, ০২ (দুই) রাউন্ড কার্তুজ ও ৯২ (বিরানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামী গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী, ধর্ষক, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র্যাব।
এরই ধারাবাহিকতায় অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ সার্বিক নির্দেশনায় অদ্য ২০ জুন ২০২৬ তারিখ রাত্রি ০৩.৩০ ঘটিকায় র্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার ওয়াহিদুজ্জামান, (এস) বিএন এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার আতাইকুলা থানাধীন ধর্মগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ধৃত আসামী ১। মোঃ রাসেল আহম্মেদ (৩২), পিতা-মৃত হোসেন আলী, সাং-ধর্মগ্রাম (ভিটি পাড়া), থানা-আতাইকুলা, জেলা-পাবনাকে গ্রেফতার এবং তার নিকট হতে ০১ (একটি)টি দেশীয় একনলা বন্দুক, ০২ (দুই) রাউন্ড কার্তুজ ও ৯২ (বিরানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়।
পড়ুন- মেহেরপুরে বৃত্তিপ্রাপ্ত ৪৭ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ


