বিজ্ঞাপন

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে ৭ বছরের শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নুর মোহাম্মদ আলিফ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২০ জুন) দুপুরে রূপালী ভূমি অফিস সংলগ্ন উত্তর ঘাটলা এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে তাকে উদ্ধার করা হয়। পরে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ নৌ থানা পুলিশের ইনচার্জ মো. রকিবউজ্জামান জানান, ৯৯৯-এ কল পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করে। উদ্ধারের সময় তার চোখ ও ঠোঁটে সামান্য নড়াচড়া লক্ষ্য করা গেলে দ্রুত তাকে ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়,রুপালী এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে আলিফ বন্দর উপজেলার রূপালী এলাকার মো. সায়েম মিয়ার চারতলা ভবনের নিচতলায় পরিবারের সঙ্গে বসবাস করত। সে মারকাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র ছিল।

শনিবার ছুটির দিনে বৃষ্টির সময় সে বাসা থেকে বের হয়ে যায়। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা প্রায় দুই ঘণ্টা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং স্থানীয় মসজিদে মাইকিং করেন।

স্বজনরা জানান, ছোটবেলা থেকেই আলিফ প্রায়ই বাসা থেকে বের হয়ে শীতলক্ষ্যা নদীর পাড়ে চলে যেত এবং নদীতে নেমে গোসল করত। তবে সে সাঁতার জানত না। এছাড়া জন্মগতভাবে তার হাঁটাচলায়ও কিছু সমস্যা ছিল।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা নদীর পাড়ে গিয়ে শিশুটিকে শনাক্ত করেন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পড়ুন- ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন