নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানের জাতীয় বীর শহীদ নাজির উদ্দিন জেহাদ ও শহীদ সাইফুদ্দিন মনিরের কবর জিয়ারত করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান এমপি এবং বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা নবগ্রাম কবরস্থানে শহীদ জেহাদের কবর জিয়ারত কর্মসূচিতে আরও অংশগ্রহণ করেন বিএনপি নেতা নাজিম উদ্দীন আলম, মুস্তাফিজুর রহমান বাবুল এমপি, খন্দকার লুৎফর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নব্বইয়ের গণঅভ্যুত্থানে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, ১৯৯০ সালের ১০ অক্টোবর স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে ঢাকার পল্টনে পুলিশের গুলিতে শহীদ হন নাজির উদ্দিন জেহাদ। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে। তাঁদের অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।
পড়ুন : ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু ২১ জানুয়ারি, ৫ ধাপে হবে ভোট: ইসি সানাউল্লাহ
সা/


