বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা

লক্ষ্মীপুরে মৎস্য খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের দক্ষ করে তুলতে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।রোববার (২১ জুন) শহরের রোজ গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে এ কর্মশালার আয়োজন করে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ।

বিজ্ঞাপন


কর্মশালায় জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০ জন অগ্রগামী মৎস্যচাষী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে আধুনিক ও লাভজনক মাছ চাষ পদ্ধতি, বৈজ্ঞানিকভাবে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, প্রোবায়োটিক প্রয়োগ, এয়ারেটরের ব্যবহার, মানসম্মত পোনা নির্বাচন, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের রিজিওনাল ম্যানেজার মো. সাইফুল্লাহর সভাপতিত্বে প্রধান প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম চৌধুরী। এছাড়া কৃষিবিদ মো. মাহমুদুল মোস্তফা বিশেষ অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাকের অফিসার (সেলস) রাসেল আহমেদ।


প্রশিক্ষণে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি হাতে-কলমে শেখার সুযোগ, উন্মুক্ত আলোচনা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী চাষীরা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা তুলে ধরলে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পরামর্শ দেন।


অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী মৎস্যচাষীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।এদিকে এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষ সম্প্রসারণের পাশাপাশি জেলার মৎস্য উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে জানান আয়োজকরা।

পড়ুন- কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৬

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন