বিজ্ঞাপন

জয়পুরহাটে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত

জয়পুরহাটে বেকার যুবদের  কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জয়পুরহাটে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশন-এর বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সোমবার সকাল থেকে দিনব্যাপী শহরের সবুজনগরে অবস্থিত জাকস ফাউন্ডেশনের প্রধান কার্যালয় চত্বরে বর্ণাঢ্য বেলুন উড্ডয়ন ও ফিতা কাটার মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নূরুল আমিন-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিকেএসএফ-এর মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও রেইজ প্রকল্প সমন্বয়কারী  দিলীপ কুমার চক্রবর্তী।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মকছুদুল কবীর, বেসরকারি উন্নয়ন সংস্থা এসো-এর নির্বাহী পরিচালক মতিনুর রহমান, জাকস ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আবুল বাশার, পরিচালক (কার্যক্রম)  রফিকুল ইসলাম বাদশা, পরিচালক মুর্তজা আক্তার বানু,  উপ-পরিচালক খোরশেদ আলম , ওবায়দুল ইসলাম।

​আয়োজক সূত্রে জানা যায়, দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগের সাথে সংযুক্ত করতে রেইজ  প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই জব ফেয়ার তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের দ্বার উন্মোচন করবে এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে। দিনব্যাপী এই মেলায় চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

পড়ুন- আ.লীগের নাশকতার আশঙ্কায় ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন