বিজ্ঞাপন

দিনাজপুরে পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

দিনাজপুরে পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন ২০২৬ সোমবার দিনাজপুর সদরের ৩ নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদের হলরুমে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) এর আয়োজনে ইউনিয়ন মাল্টিসেক্টর প্ল্যাটফর্ম (এমএসপি)  সদস্য এবং প্রধান কৃষকদের জন্য রেইনস প্রকল্পের আওতায় পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসুদ তুষার।

বিজ্ঞাপন


প্রধান অতিথি বলেন, সুস্থতা আল্লাহতালার বড় একটি নেয়ামত।তাই পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি বাড়াতে হবে। সচেতনতা বাড়াতে না পারলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। সুস্থ ভাবে বাঁচার জন্য অবশ্যই পুষ্টিকর খাবার খেতে প্রত্যেককে গুরুত্ব দিতে হবে। শিশু ও কিশোরদের শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য পুষ্টিকর খাদ্য গ্রহণ অপরিহার্য।


অনুষ্ঠানের প্রশিক্ষণ পরিচালনা করেন গেইনের প্রকল্প সমন্বয়কারী মোঃ মাহবুবুল আলম ও কনসালটেন্ট সুবর্না ইসলাম। বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা আবু বোরহান উদ্দীন, ফাজিলপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আজিজার রহমান, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম।
প্রশিক্ষক মাহবুবুল আলম বলেন, গ্রামীণ পর্যায়ে পুষ্টির মান বাড়াতে স্থানীয় কৃষকদের দক্ষ করে তোলাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য।‎ স্থানীয় পর্যায়ে পুষ্টি ও খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা তৈরি করা। উৎপাদন বৈচিত্র্য বাড়ানোর মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা মেটানো সম্ভব।


তাই নিজেকে ফিট রাখতে পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। দৈনিক খাবারে পর্যাপ্ত শাকসবজি ও ফলমূল যোগ করা অত্যন্ত জরুরি।
এছাড়াও কিশোর ও কিশোরীদের আমিষ খাবারের প্রতি যত্নশীল হওয়ার বিষয়ে, নিরাপদ শাকসবজি ও ফলমূল চাষ, কীটনাশকের নিরাপদ ব্যবহার এবং পুষ্টি মডেল বাগান তৈরি, উৎপাদিত খাদ্য সঠিকভাবে সংরক্ষণ ও পুষ্টিমান বজায় রেখে রান্নার পদ্ধতি, গর্ভবতী মা ও শিশুদের সুষম খাদ্যের প্রয়োজনীয়তা এবং অপুষ্টির লক্ষণ ও প্রতিকারসহ বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষনে অংশগ্রহণ করেন ফাজিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, শিক্ষক, কৃষক, বাজার কমিটি, নারী উদ্যোক্তা, ইউপি সদস্য ও সচিব, সাংবাদিক, কৃষি কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, ইমাম, স্বাস্থ্য কর্মকর্তা ও সুধী সমাজে নেতৃবৃন্দ।

পড়ুন- মিশরের ইতিহাস, দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপে প্রথম জয়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন