টাঙ্গাইলে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপি’র উদ্যোগে শহরের নিরালা মোড় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিছিল হয়।
বিজ্ঞাপন
এসময় জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের নাশকতা এবং রাজনৈতিক অপপ্রচার প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সজাগ রয়েছেন।
পড়ুন: বৈশ্বিক তেল বাজারের ভবিষ্যৎ নির্ধারণে চীনের প্রভাব বাড়ছে: সিএনএন
আর/


