বিজ্ঞাপন

দিনাজপুরে এডিপি পর্যায়ে বার্ষিক কার্যক্রম পর্যালোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের মাতাসাগর লালুপাড়াস্থ পালকীয় কেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে দিনাজপুর এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা-২০২৬ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, ভিডিএস, ইউএসডিসি, শিশু ফোরাম, যুব ফোরাম, অভিভাবক এবং উপকারভোগীরা অংশ নেন।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান ডিউরীফিকেশন। এ সময় বক্তব্য দেন ৬নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. মোজাম্মেল হক, ৪নং শেখপুরা ইউনিয়ন পরিষদের সদস্য মো. নুর আলম এবং রাজারামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. হাসনা ইয়াসমিন।

বার্ষিক পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন দিনাজপুর এডিপির সিনিয়র প্রোগ্রাম অফিসার ভিক্টরিয়া বিশ্বাস, সিনিয়র প্রোগ্রাম অফিসার উজ্জ্বল রেমা, প্রোগ্রাম অফিসার শিশির রোজারিয় এবং জুনিয়র প্রোগ্রাম অফিসার রিমি রোজারিয়।

আলোচকরা জানান, দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের অর্জন মূল্যায়ন এবং আগামী বছরের নতুন কার্যক্রম ও বাজেট প্রণয়নের লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

সভায় অংশগ্রহণকারীরা বিগত বছরের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরেন। এর মধ্যে ছিল হতদরিদ্র পরিবারের সহায়তা, স্বপ্ন তৈরির উদ্যোগ, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি, শিশু জরিপ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, শিশু শ্রম প্রতিরোধ, শিশু সুরক্ষা কমিটি গঠন, বাল্যবিবাহমুক্ত গ্রাম ঘোষণা, কিশোর-কিশোরী ক্লাব গঠন, শিশু অধিকার, শিক্ষা এবং প্রাক-শৈশব বিকাশ বিষয়ক কার্যক্রম। পাশাপাশি এসব উদ্যোগের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়।

পড়ুন: ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন