বিজ্ঞাপন

নরসিংদীতে আ.লীগের বিরুদ্ধে বিএনপি নেতা রনির নেতৃত্বে অবস্থান ও বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর শহরের ভেলানগর, জেলখানা মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন বিএনপি নেতা আব্দুর রউফ ফকির রনি। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী মিছিলে অংশ নেন।

এ সময় আব্দুর রউফ ফকির রনি বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মী-সমর্থক যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে বিষয়ে বিএনপির নেতাকর্মীরাও রাজপথে তৎপর রয়েছেন।

তিনি আরও বলেন, বিএনপির কর্মসূচি শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে এবং জননিরাপত্তা বজায় রাখতে দলীয় নেতাকর্মীরা সচেষ্ট রয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : বাইপাস সড়ক দ্রুত বাস্তবায়নের দাবিতে উলিপুরে মানববন্ধন ও সমাবেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন