আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় নকলের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে পরীক্ষাকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে কেন্দ্র প্রধান বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।
বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবরা সভায় উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, নকলের ধরন আগের তুলনায় পরিবর্তিত হয়েছে। সে কারণে পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে পুরোনো পরীক্ষা আইন সংশোধন করে আরও কঠোর করা হয়েছে।
তিনি আরও জানান, প্রশ্নফাঁস ও নকলের মতো অনিয়ম রোধে সংসদে আইন সংশোধন করা হয়েছে, যাতে বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়। এ ধরনের অনিয়মে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট করেন।
সভায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান এবং বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার উপস্থিত ছিলেন।
পড়ুন: আকাশে ভাসছিল ইরানি ‘জেলিফিশ’ ড্রোন, মার্কিন পাইলটের লোমহর্ষক বর্ণনা
আর/


