বিজ্ঞাপন

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে গাজীপুর-১ আসনের বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

বিজ্ঞাপন

বুধবার (২৪ জুন) গাজীপুর-১ আসনের বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দেশ ও জনগণের স্বার্থবিরোধী সব ধরনের ষড়যন্ত্র, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মেয়র মোঃ মজিবুর রহমান। সমাবেশে তিনি বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে সকল অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, সাইফুদ্দিন আহমেদ, দেওয়ান জসিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। তারা গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশ শেষে নেতাকর্মীরা দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

পড়ুন- ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন