বিজ্ঞাপন

বিশ্বকাপ ইতিহাসের অন্যতম কঠোর শাস্তি পেলেন কাতারি মিডফিল্ডার

বিশ্বকাপের ইতিহাসে অন্যতম কঠোর শাস্তির মুখে পড়েছেন কাতারের মিডফিল্ডার আসিম মাদিবো। কানাডার মিডফিল্ডার ইসমায়েল কোনেকে গুরুতরভাবে আহত করার ঘটনায় তাকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফার শৃঙ্খলা কমিটির এই সিদ্ধান্ত বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটে গ্রুপ ‘বি’-এর ম্যাচে, যেখানে কানাডার কাছে ৬-০ গোলের বড় ব্যবধানে হেরে যায় কাতার। ম্যাচের ৫১তম মিনিটে মাঝমাঠে বল দখলের লড়াইয়ে পেছন দিক থেকে এসে কোনেকে বিপজ্জনকভাবে ট্যাকল করেন মাদিবো। সংঘর্ষের পরই যন্ত্রণায় মাঠে লুটিয়ে পড়েন কানাডার এই মিডফিল্ডার। চিকিৎসকরা দ্রুত মাঠে প্রবেশ করে তাকে বাইরে নিয়ে যান।

পরবর্তী পরীক্ষায় জানা যায়, কোনের ডান পায়ের টিবিয়া ও ফিবুলা (পেরোনে) হাড় ভেঙে গেছে। চলতি বিশ্বকাপে এটিই এখন পর্যন্ত সবচেয়ে গুরুতর চোটের ঘটনা হিসেবে আলোচিত হচ্ছে। মাঠের পরিস্থিতি এবং রিপ্লে পর্যবেক্ষণের পর ম্যাচ রেফারি সরাসরি লাল কার্ড দেখান মাদিবোকে।

পড়ুন- বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন