বিশ্বকাপে টাঙ্গাইলে ফ্রান্সে যোগদান করলেন ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে বাংলাদেশে ফ্রান্স ফুটবল সমর্থক গোষ্ঠীর সভাপতি কাজী জাকেরুল মওলার কাছে তারা যোগদান করেন। এসসময় কাজী জাকেরুল মওলা তাদের অব্যর্থনা জানান।
যোগদান করে সমর্থকরা বলেন, চলতি বিশ্বকাপে ফ্রান্সের সমর্থকের সংখ্যা বেড়েছে। টাঙ্গাইলে আজকে আমরা ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা ফ্রান্সে যোগদান করলাম। আশা করছি ফ্রান্স এবারো বিশ্বকাপ জয়ীযুক্ত হবে।
এ ব্যাপারে বাংলাদেশে ফ্রান্স ফুটবল সমর্থক গোষ্ঠীর সভাপতি কাজী জাকেরুল মওলা বলেন, বিশ্বকাপে ফ্রান্সের জয়যাত্রা অব্যহত রয়েছে৷ বিগত ৪০ বছরের ইতিহাসে ফ্রান্স অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে। ফ্রান্সের খেলার নান্দনিকতা আমাদের মুগ্ধ করে। আমরা প্রায় ৪০ বছর ধরে ফ্রান্সের সমর্থক৷ বাংলাদেশে অসংখ্য ফান্সের সমর্থক রয়েছে। আজকে যারা যোগদান করলো তাদের স্বাগতম জানাই।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

