বিজ্ঞাপন

কম্পিউটার নিজের জীবনকে গড়ার একটি বিশেষ মাধ্যম: ইউএনও আরাফাত সিদ্দিকী

কম্পিউটার নিজের জীবনকে গড়ার একটি বিশেষ মাধ্যম যদি আমরা সঠিকভাবে তা ব্যবহার করি। অনলাইনের মাধ্যমে ঘরে বসেই উপার্জন করা সম্ভব । কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রকে সারা দেশে যেন পরিচিতি করে তুলতে পারি সেই ব্যবস্থা করবো। বিশেষ করে অনলাইনের মাধ্যমে আমাদের ত্রিশালের বাঁশের শিল্প বাণিজ্যিকভাবে দেশ এবং বিদেশে যেন বিক্রি হয় সেই উদ্যোগ গ্রহণ করবো ।

ময়মনসিংহের ত্রিশালে উপজেলা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃক আয়োজিত জানুয়ারি-জুন সেশনের প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ ও বিদায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গতকাল রাশেদুল ইসলাম হল রুমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি খোরশিদুল আলম মুজিব, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান, সাবেক সাধারন সম্পাদক মতিউর রহমান সেলিম, প্রশিক্ষক মোজাম্মেল হক প্রমুখ।

বিজ্ঞাপন

পরে কম্পিউটার প্রশিক্ষণে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।

পড়ুন : শতভাগ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর প্রত্যয় কলমাকান্দায়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন