বিজ্ঞাপন

ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার নবনির্বাচিত কার্যকরী কমিটির পরিচিত সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের এককালীন ভাতা প্রদান করা হয়, যা উপস্থিত শিক্ষক সমাজের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।
শুক্রবার (২৬ জুন) সকালে ঘাটাইল উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসির।

প্রধান বক্তা ছিলেন,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান মনির। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মো. হুমায়ুন খালিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় নীতিনির্ধারণী কমিটির পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্যাহ সরকার, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. মোজাহারুল ইসলাম মাজহার, সাধারণ সম্পাদক মো. হারুনার রশিদ প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন,ঘাটাইল পৌর সভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জহুরুল হক শামীম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান শাহীনসহ পরিচিতি সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষক নেতৃবৃন্দ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

শিক্ষকদের মর্যাদা, অধিকার ও পেশাগত উন্নয়নে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও তারা উল্লেখ করেন।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ শিক্ষকদের স্বার্থ সংরক্ষণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

তারা ঘাটাইলের প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। পরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে এককালীন ভাতার চেক তুলে দেওয়া হয়। দীর্ঘদিন শিক্ষাক্ষেত্রে অবদান রাখা এসব শিক্ষকদের সম্মাননা ও ভাতা প্রদান অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। উপস্থিত শিক্ষকরা করতালির মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : নরসিংদীতে কুকুরকে গলায় ইট বেঁধে মেঘনায় ফেলে দেওয়ার ঘটনায় যুবক গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন