বিজ্ঞাপন

আলমডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে ১১ জন গ্রেফতার, থানা হেফাজতে দুই শিশু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলার ১১ আসামিকে গ্রেপ্তার করেছে। এসময় আইনের সঙ্গে সংঘাতে জড়িত পড়াই দুই শিশুকেও হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার একাধিক মাদক মামলার এজাহারভুক্ত, তদন্তে প্রাপ্ত ও সন্দেহভাজন আসামিদের বিরুদ্ধে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। থানা ও ক্যাম্প পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে আলমডাঙ্গা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার সাতজন রয়েছেন। তারা হলেন- মতিয়ার মণ্ডল (৫৪), সোহাগ আলী (৩২), মঞ্জুর আলম (৩২), টনিক (২৫), রাসেল হোসেন ওরফে তুহিন (২১), এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই শিশু।

এ ছাড়া পৃথক মাদক মামলার তদন্তে প্রাপ্ত আসামি শহিদুল ইসলাম (৪০), এজাহারভুক্ত ও সন্দেহভাজন আসামি লিয়ন (২৫), উজ্জ্বল হোসেন (২৬) ও খাইরুল ইসলাম (৪৮), এবং অপর একটি মামলার এজাহারভুক্ত আসামি লাভলু হোসেন (৩৬)কে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মামলার আসামি আকবর আলী (৪০)কেও আটক করে পুলিশ।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত পরিচালিত বিভিন্ন স্থানে ১১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে সাতজন মাদকদ্রব্য-সংক্রান্ত মামলার আসামি। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত, এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত আসামিদেরও আটক করা হয়েছে। শুক্রবার সকালে সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়াও হেফাজতে নেয়া ২ শিশুকে সংশ্লিষ্ট আইনের আওতায়া আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : কালিয়াকৈরে এমপি মজিবুর রহমানের সঙ্গে শিক্ষা পরিবারের মতবিনিময় সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন