বিজ্ঞাপন

পটিয়ায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে হাইদগাঁও ইউনিয়ন দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় উপজেলা পেশাজীবী দলের যুগ্ম আহ্বায়ক ইউনুছ মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজিজুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন হাইদগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর।

এতে উদ্বোধক ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি দিদারুল আলম দিদার। প্রধান বক্তা ছিলেন উপজেলা পেশাজীবি দলের আহবায়ক আরমান উদ্দীন গাজী দুলাল, বিশেষ বক্তা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহাবায়ক এম মাইমুনুল ইসলাম মামুন, বিশেষ অতিথি ছিলেন সাইফুল ইসলাম রাসেল।

সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পেশাজীবি দলের নেতা মামুন, জসিম, ইব্রাহিম, নজরুল, এখলাছ, কবিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।।

প্রধান অতিথির বক্তব্যে আলী আকবর বলেন, “দলকে শক্তিশালী করতে পেশাজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে একটি দক্ষ, সুশৃঙ্খল ও কর্মীবান্ধব কমিটি গঠন করতে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দলের স্বার্থে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

প্রধান বক্তার বক্তব্যে উপজেলা পেশাজীবী দলের আহ্বায়ক আরমান উদ্দিন গাজী দুলাল বলেন, “কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী তৃণমূল পর্যায়ে শক্তিশালী ও সক্রিয় পেশাজীবী সংগঠন গড়ে তুলতে হবে। সৎ, যোগ্য ও নিবেদিতপ্রাণ ব্যক্তিদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে দ্রুত কমিটি গঠন করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম মাইমুনুল ইসলাম মামুন বলেন, “পেশাজীবীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে। সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে তৃণমূলে দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি পটিয়ার সাংসদ আলহাজ্ব এনামুল হক এনাম ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে।”

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনায় শেখ হাসিনার পোস্টার হাতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন